ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৪:১১, ২৪ মার্চ ২০২৬
রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে তার সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার তারাবো পৌরসভায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে রাত ১০টার দিকে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে।

আরো পড়ুন:

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরে অভিযুক্ত আফজাল খান ও তার এক সহযোগী ভুক্তভোগীর বাসায় প্রবেশ করে। তারা প্রথমে নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুকে হত্যা করা হবে।

একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি এবং পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। ঘটনার পর তারা বাসা থেকে দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। 

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়