ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ২০৮ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৩৭, ২৪ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ২০৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার। খবর আল জাজিরা ও মিডল ইস্টের।

রাষ্ট্রীয় টেলিভেশন চ্যানেল আইআরআইবি কর্তৃক প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে জাফর বলেন, নিহত ২০৮ জন শিশুর মধ্যে ১৬৮ জনই যুদ্ধের শুরুতে মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে।

আরো পড়ুন:

মিয়াদফার আরও জানান, নিহত শিশুদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের কম এবং সর্বকনিষ্ঠ শিশুটির বয়স ছিল মাত্র তিন দিন।

ইরান সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশজুড়ে দেড় হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে, আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা-তে দেওয়া এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরকান্দি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায়  ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ৩১৮টি স্বাস্থ্য, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৯টি জরুরি সেবা কেন্দ্র, ১৮৬টি স্বাস্থ্য কেন্দ্র ও ৪০টি হাসপাতাল।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে অন্তত ১২টি বর্তমানে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া  প্রায় ৩০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়