ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আইনশৃঙ্খলা রক্ষায় আরো জোরালো ভূমিকা রাখতে হবে: আইজিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৩:১৮, ২৪ মার্চ ২০২৬
আইনশৃঙ্খলা রক্ষায় আরো জোরালো ভূমিকা রাখতে হবে: আইজিপি

পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় আরও জোরালো ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

পুলিশ প্রধান বলেন, সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এবং থানায় আসা সেবাগ্রহীতাদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে হবে। চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে টহল বাড়ানো এবং বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। এছাড়া অপরাধী শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

পুলিশ বাহিনীর ভেতরে চেইন অব কমান্ড বজায় রাখা এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন পুলিশ প্রধান।

আইজিপি স্পষ্ট বার্তায় আরো বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।

আইজিপি আরও উল্লেখ করেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সব ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এই ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলোতেও পুলিশকে জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়