ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১৪টি পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২৪ মার্চ ২০২৬   আপডেট: ১৪:০১, ২৪ মার্চ ২০২৬
১৪টি পাটকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জামদানি ভিলেজ প্রকল্প মঙ্গলবার পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, “দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকার। ইতোমধ্যে ১৪টি পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে।”

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় জামদানি ভিলেজ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

শরিফুল আলম বলেন, “মসলিন বাংলাদেশের একটি প্রাচীন ঐতিহ্য। এই ঐতিহ্য পুনরুদ্ধারে গবেষণা চালাতে সরকার বিদেশ পর্যন্ত অনুসন্ধান করেছে। বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা মাধ্যমে এর প্রকৃত বৈশিষ্ট নির্ধারণ করেছেন এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সরকার হিসেবে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি বলেন, “মসলিন গবেষণা কার্যক্রম, বাজার সম্প্রসারণ, বীজের বৈচিত্র্য ও উন্নত জাত উদ্ভাবনের কাজ এই প্রকল্পকে কেন্দ্র করেই এগিয়ে নেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবীর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়