ঢাকা-আরিচা মহাসড়কে শব্দ দূষণ, পরিবেশ অধিদপ্তরের জরিমানা
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যানবাহন থেকে খুলে নেওয়া হাইড্রোলিক হর্ন
মানিকগঞ্জে শব্দ দূষণের দায়ে তিনটি যানবাহনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুলিশ লাইন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাথী দাস এ জরিমানা করেন।
মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা আরিচা মহাসড়কে শব্দ দূষণের দায়ে তিনটি যানবাহনকে চার হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা মোতাবেক প্রণীত শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে তিনটি মামলা করে জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। এসময় ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনোয়ারুল ইসলাম। এসময় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ঢাকা/চন্দন/এস