ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে বিশেষ অভিযান ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২৫ অক্টোবর ২০২৫  
ফরিদপুরে বিশেষ অভিযান ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আট ছিনতাইকারী।

ফরিদপুরে ছিনতাই বেড়ে যাওয়ায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে আট ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইবিরোধী অভিযান চালানো হয়। ছিনতাই নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।’’

আরো পড়ুন:

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের মালাঙ্গা এলাকার সমর বসুর ছেলে সাগর বসু (২৫), শহরের লালন নগরবস্তি এলাকার হান্নান বেপারীর ছেলে তাকবির বেপারী (২০), একই বস্তি এলাকার লুৎফর শেখের ছেলে সোহান শেখ (২২) ও ইয়ামিন শেখ (১৯), শহরের লক্ষীপুর এলাকার জয়নাল আবেদীন তারার ছেলে মো. রাব্বি (৩০), যশোরের অভয়নগর উপজেলার গোপীনাথপুর এলাকার ইমান আলীর ছেলে মুকুল শেখ (৩৬), হাবেলী গোপালপুর এলাকার মো. রাকিবের ছেলে সোহেল মিয়া (৩৭) এবং ছাপরা মসজিদ এলাকার বাবুল হকের ছেলে মো. রফিক (১৯)।

অন্য একটি মামলায় মীর শাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
 

ঢাকা/তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়