ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়: চিফ হুইপ

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ২২ মার্চ ২০২৬  
সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, “দেশের উন্নয়ন ও বৈদেশিক অর্থনীতিতে অবদান রাখতে সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়।”

রবিবার (২২ মার্চ) বরগুনায় ক্রোক খাল ও শাখা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, “আওয়ামী লীগ দেশ থেকে ৩২ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা যেত।”

তিনি বলেন, “বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।”

চিফ হুইপ বলেন, “নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী, সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বরগুনায় খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলি উল্লাহ। আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত-ই-খুদা প্রমুখ।

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়