একটি সভ্য সমাজ গঠনে আইন মেনে চলার বিকল্প নেই: সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমাদের সবার আগে আইনকে শ্রদ্ধা করতে হবে। একটি সভ্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন মেনে চলার বিকল্প নেই। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
রবিবার (২২ মার্চ) বিকেলে দিনাজপুরের বিরামপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাহিদ হোসেন বলেন, “দেশে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।”
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হলে সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সেই সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখেন।
ঢাকা/মোসলেম/রাজীব