ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২১ মার্চ ২০২৬  
দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ঈদ উদযাপন করছেন ক্রিকেটাররা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমর্থক ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তাও দিচ্ছেন ক্রিকেটাররা।

ঈদের আনন্দে ভাসছে দেশ। উৎসবের এই দিনে মাঠের ব্যস্ততা ভুলে জাতীয় দলের ক্রিকেটাররাও ডুবে আছেন ঈদের আমেজে।

উইকেট কিপার ব্যাটসম‌্যান মুশফিকুর রহিম শুভেচ্ছা জানিয়েছেন। বগুড়ায় নিজের ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদগাহে থাকা অবস্থায় ছবি পোস্ট করেছেন। ঈদ মোবারক জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনাদের সকলের নেক আমল কবুল করুন।’

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’’

তাওহীদ হৃদয় লিখেছেন, ‘‘ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। মহান আল্লাহর কাছে প্রার্থনা, ‘পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানুষিক শান্তি। ঈদ মুবারক।’’

ঈদের দিন জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনকে সাকিব আল হাসানের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে। তারা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বেশ কিছু ছবি পোস্ট করে আল আমিন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘ঈদ মোবারক! এই পবিত্র দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর অগণিত আনন্দে।’’

সাকিব নিজেও নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ‘‘ঈদ মোবারক। আপনার দিনটি হোক আনন্দ, ভালোবাসা আর মজাদার খাবারের প্রাচুর্যে ভরা। এই বিশেষ দিনটি আপনার মতোই সুন্দর ও আনন্দময় হোক।’’

সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’

জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘ঈদ মোবাকর।’’

পেসার নাহিদ রানা লিখেছেন, ‘‘ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনার জীবনে এই ঈদ বয়ে আনুক শান্তি, আনন্দ ও সাফল্য। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম— আল্লাহ আমাদের ও আপনাদের সকল আমল কবুল করুন।’’

আরেক পেসার শরিফুল ও মোস্তাফিজুর নিজেদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘ঈদের শুভেচ্ছা সবাইকে ‘’ বাবা-ছেলেকে নিয়ে একই ডিজাইনের পাঞ্জাবি পড়ে ঈদের নামাজ পড়েছেন তাসকিন। বাসায় ফিরে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দ্রুতগতির এই বোলার, ‘‘প্রত‌্যেককে ঈদের শুভেচ্ছা।’’

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে গতকাল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘জুমাতুল বিদা— পবিত্র রমজানের শেষ জুমা। এই বরকতময় দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সিয়াম, নামাজ ও সকল ইবাদত কবুল করেন এবং আমাদের সবাইকে নেক পথে পরিচালিত করেন। ঈদ মোবারক।’’

ঢাকা/ইয়াসিন 

সর্বশেষ

পাঠকপ্রিয়