ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের দিনে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২১ মার্চ ২০২৬  
ঈদের দিনে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নড়াইলে ময়লার স্তূপ থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ। 

শনিবার (২১ মার্চ) ঈদের দিন সকালে সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া জানিয়েছেন, শনিবার সকালে স্থানীয় লোকজন ময়লার মধ্যে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে সদর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। পুলিশ ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।

ঢাকা/শরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়