ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগণের প্রত্যাশিত দেশ গড়তে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৪, ২১ মার্চ ২০২৬  
জনগণের প্রত্যাশিত দেশ গড়তে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী 

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানান এবং সবার কল্যাণ কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” 

তিনি আরো বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের বিভিন্ন আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশকে এগিয়ে নিতে দল-মত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।

তারেক রহমান বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে সরকার সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে।”

এ সময় যমুনায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা/আলী/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়