ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ঈদ আনন্দ র‍্যালি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২১ মার্চ ২০২৬  
ঢাকায় ঈদ আনন্দ র‍্যালি

শনিবার সকাল সাড়ে ৯টায় খিলগাঁও মডেল কলেজ থেকে র‍্যালিটি শুরু হয়। ছবি: রাইজিংবিডি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে ঢাকায় বর্ণিল ‘ঈদ আনন্দ র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। খিলগাঁও মডেল কলেজ থেকে শুরু হয়ে তালতলা মার্কেট পর্যন্ত ঘুরে আবার একই স্থানে শেষ হওয়া র‍্যালিতে অংশ নেন সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোর।

ঢাকা-৯ আসনে আয়োজিত এ র‍্যালিতে নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলওয়ে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

আরো পড়ুন:

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টায় র‍্যালি শুরু হয়। 

এ সময় ঢাকা-৯ আসনের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুখ-শান্তি কামনা করেন রেলওয়ে প্রতিমন্ত্রী।

বর্ণিল এ আয়োজনে সব বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোর অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল ঈদের শুভেচ্ছাবার্তা ও বিভিন্ন প্ল্যাকার্ড, যা র‍্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।

র‍্যালিতে অংশ নেন সব বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোর। তাদের হাতে ছিল বিভিন্ন শুভেচ্ছা বার্তা ও প্রতিমন্ত্রীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড। বর্ণিল এই আয়োজন ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীরা একসঙ্গে ঈদের আনন্দ ও উচ্ছ্বাস ভাগাভাগি করেন।

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এলাকাবাসীর উদ্দেশে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “ঈদ হচ্ছে আনন্দ ও সম্প্রীতির উৎসব। সবাইকে সঙ্গে নিয়ে এই আনন্দ ভাগাভাগি করাই তার মূল লক্ষ্য।”

র‍্যালি শেষে প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং তাদের কাছে দোয়া কামনা করেন।

আজ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ঈদকে কেন্দ্র করে রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উৎসবের আমেজ। সকাল থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একে অপরের সঙ্গে ভাগ করে নেন খুশির এই বিশেষ দিনটি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়