ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ২১ মার্চ ২০২৬   আপডেট: ১৫:৪৬, ২১ মার্চ ২০২৬
ইরানে সামরিক অভিযান গুটিয়ে আনার কথা ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানে সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প যখন এই কথা বলছেন তখন তার প্রশাসন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ২ হাজার ৫০০ মেরিন সেনা মোতায়েন করছে এবং যুদ্ধের অর্থায়নের জন্য কংগ্রেসের কাছে আরো অর্থ চেয়েছে।

আরো পড়ুন:

ট্রাম্প তার পোস্টে বলেছেন, ‘আমাদের লক্ষ্য পূরণ হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে, তাই মধ্যপ্রাচ্যে আমাদের বিশাল সামরিক প্রচেষ্টা গুটিয়ে আনার কথা বিবেচনা করা’ হচ্ছে।

ট্রাম্পের বার্তার কিছুক্ষণ পরেই এক্স-এ করা এক পোস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট এবং পেন্টাগন পূর্বাভাস দিয়েছিল যে এই মিশনটি সম্পন্ন করতে আনুমানিক ৪-৬ সপ্তাহ সময় লাগবে। আগামীকাল (শনিবার) তৃতীয় সপ্তাহ পূর্ণ হবে – এবং মার্কিন সশস্ত্র বাহিনী অসাধারণ কাজ করছে। দিন দিন ইরানি শাসনব্যবস্থা পঙ্গু হয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দেওয়ার তাদের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়