ঢাকা     রোববার   ২২ মার্চ ২০২৬ ||  চৈত্র ৯ ১৪৩২ || ২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের শুভেচ্ছা বার্তায় কী লিখলেন শাহরুখ?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২২ মার্চ ২০২৬   আপডেট: ১৩:৩৮, ২২ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছা বার্তায় কী লিখলেন শাহরুখ?

শাহরুখ খান

ইসলাম ধর্মের অনুসারীরা আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। বলিউড বাদশা শাহরুখ খান ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। 

শনিবার (২১ মার্চ) দিবাগত রাতে শাহরুখ খান তার সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। এ পোস্টে ‘পাঠান’ তারকা লেখেন, “আপনাকে ও আপনার পরিবারকে আনন্দময়, শান্তিপূর্ণ ও বরকতময় ঈদের শুভেচ্ছা। সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা, আমরা যা প্রার্থনা করি তা যেন পাই এবং তারচেয়েও বেশি কিছু যেন প্রাপ্তির ঝুলিতে জমা পড়ে। ঈদ মোবারক!”  

আরো পড়ুন:

শাহরুখ খানের এ পোস্টে নেটিজেনরাও তাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বলিউড তারকাদের অনেকেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। 

বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। কিছু দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির একঝলক। শাহরুখের লুক ও ধুন্ধুমার অ্যাকশনে বুঁদ হয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার বাজেট প্রায় সাড়ে ৩০০ কোটি রুপি।  

‘কিং’ সিনেমায় আরো অভিনয় করছেন—দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ প্রমুখ। এ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানার। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স প্রযোজিত সিনেমাটির শুটিং আগামী জুনে শেষ হবে। চলতি বছরের বড়দিনে এটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়