ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনার আ.লীগ নেতা ফয়েজকে ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ৮ নভেম্বর ২০২৫  
খুলনার আ.লীগ নেতা ফয়েজকে ঢাকা থেকে গ্রেপ্তার

কাজী ফয়েজ মাহমুদ

খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শেখ পরিবারের ঘনিষ্ঠ কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে খুলনায় নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, “কাজী ফয়েজকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা সংবাদ মারফত জানতে পারলাম তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে বসুন্ধরায় ভাড়া করা বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।”

পু‌লিশ জানায়, বিগত সরকারের আমলে তার বিরু‌দ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। বিশেষ করে তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব বিস্তার করতেন।

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়