ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৯ নভেম্বর ২০২৫  
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে তামিম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তামিম ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে ঘরের কাজ শেষে পানির মোটরের সুইচের পাশে হাত ধুতে যায় তামিম। এ সময় অসাবধানতাবশত খোলা তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয় তামিম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়