ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতকে ২৮ কোটি টাকা পুরস্কার দিল আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ১১ মার্চ ২০২৬  
ভারতকে ২৮ কোটি টাকা পুরস্কার দিল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে প্রায় ২৪ কোটি টাকার পুরস্কার দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। নিউ জিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জেতায় এই অর্থ পুরস্কার পেয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৯৬ রানে হারায় নিউ জিল্যান্ডকে। এই জয়ের মাধ্যমে ইতিহাস গড়ে ভারত- প্রথম দল হিসেবে টানা শিরোপা ধরে রাখা এবং স্বাগতিক মাটিতে বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে তারা।

আরো পড়ুন:

আইসিসির ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপ জয়ের জন্য ভারত পেয়েছে প্রায় ২৮ কোটি টাকা পুরস্কার।

অন্যদিকে রানার–আপ নিউ জিল্যান্ড পেয়েছে প্রায় ১৫ কোটি টাকা। টুর্নামেন্টের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ১২২ কোটি টাকা।

সেমিফাইনালে উঠে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা পেয়েছে প্রায় ১১ কোটি টাকা। আর ইংল্যান্ডের ঝুলিতে গেছে প্রায় ১০ কোটি টাকা।

আইসিসি ২০২৪ সালে বিশ্বকাপের পুরস্কার অর্থ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এবারই প্রথম সেই নতুন কাঠামোর পুরস্কার বিতরণ করা হয়েছে।

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ডও দলের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। ১০ মার্চ বোর্ড জানায়, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলকে ১৩১ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

এর আগে ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর দলকে ১২৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। এবার সেই অঙ্ক ৬ কোটি টাকা বেড়েছে।

বিভিন্ন দলের প্রাপ্ত পুরস্কার:
ভারত - প্রায় ২৮ কোটি টাকা
নিউ জিল্যান্ড - প্রায় ১৫ কোটি টাকা
দক্ষিণ আফ্রিকা - প্রায় ১১ কোটি টাকা
ইংল্যান্ড - প্রায় ১০ কোটি টাকা
ওয়েস্ট ইন্ডিজ - প্রায় ৫.৮ কোটি টাকা
পাকিস্তান - প্রায় ৫.৬ কোটি টাকা
জিম্বাবুয়ে - প্রায় ৫.৩ কোটি টাকা
শ্রীলঙ্কা - প্রায় ৫.১ কোটি টাকা
আফগানিস্তান - প্রায় ৩.৩ কোটি টাকা
অস্ট্রেলিয়া - প্রায় ৩.৩ কোটি টাকা
যুক্তরাষ্ট্র - প্রায় ৩.৩ কোটি টাকা
স্কটল্যান্ড - প্রায় ৩ কোটি টাকা
আয়ারল্যান্ড - প্রায় ২.৯ কোটি টাকা
ইতালি - প্রায় ২.৭ কোটি টাকা
নেদারল্যান্ডস - প্রায় ২.৭ কোটি টাকা
সংযুক্ত আরব আমিরাত - প্রায় ২.৭ কোটি টাকা
নেপাল - প্রায় ২.৭ কোটি টাকা
কানাডা - প্রায় ২.৪ কোটি টাকা
নামিবিয়া - প্রায় ২.৪ কোটি টাকা
ওমান - প্রায় ২.৪ কোটি টাকা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়