ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উপহারের ১১৬ কার্টন খেজুর চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ১১ মার্চ ২০২৬  
উপহারের ১১৬ কার্টন খেজুর চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে 

সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে প্রাপ্ত ১১৬ কার্টন খেজুর চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে।

সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে প্রাপ্ত ১১৬ কার্টন খেজুর চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী জেলা ত্রাণ গুদাম থেকে এই বরাদ্দের খেজুর সংগ্রহ করে জেলায় আনা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান এ তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

চাঁপাইনবাবগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন শাখার কর্মকর্তা জাহিদ হাসান জানান, ইতোমধ্যে রাজশাহী থেকে খেজুর সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে তা উপজেলাভিত্তিক ভাগ করে বিতরণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এক আদেশের মাধ্যমে সারা দেশে ১২ হাজার ৫০০ কার্টন খেজুর বরাদ্দের তালিকা প্রকাশ করে। অধিদপ্তরের উপপরিচালক (ত্রাণ-২) ও উপসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান স্বাক্ষরিত ওই পত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলার অনুকূলে ১১৬ কার্টন বরাদ্দ দেওয়া হয়। 

অধিদপ্তরের পরিবহন রোডম্যাপ অনুযায়ী, উপহারের এই খেজুর চট্টগ্রাম বন্দর থেকে নির্দিষ্ট পরিবহন ঠিকাদারের মাধ্যমে সরাসরি রাজশাহী জেলা ত্রাণ গুদামে পাঠানো হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনকে তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে রাজশাহী জেলা ত্রাণ গুদাম হতে খেজুর সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই খেজুর যথাযথ প্রক্রিয়ায় বিভিন্ন উপজেলা ও সংশ্লিষ্ট এলাকায় দুস্থদের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে মাঠ পর্যায়ে সরাসরি বিতরণ শুরু হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্ধারিত বিধিমোতাবেক এই উপহার বিতরণের ব্যবস্থা নেওয়ার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়