ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ইরানের দাবিকে ‘ভুয়া’ বলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১১, ১০ মার্চ ২০২৬
নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ইরানের দাবিকে ‘ভুয়া’ বলছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন অথবা গুরুতর আহত হয়েছেন বলে সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে জানায় ইরানের আধা সরকারি বার্তা তাসনিম নিউজ। তবে এটিকে ভুয়া খবর বলছে ইসরায়েলি গণমাধ্যম। 

মঙ্গলবার (১০ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, তাসনিম নিউজের প্রতিবেদনটিতে নেতানিয়াহুর ওপর কোনো হামলার প্রমাণ বা তার ক্ষতির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ তথ্য উপস্থাপন করা হয়নি। পরিবর্তে, ইরানি সংবাদমাধ্যমটি কতগুলো সম্ভাব্য পয়েন্টকে একত্রিত করেছে; যার মধ্যে রয়েছে- নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও ক্লিপ না থাকা, হিব্রু সংবাদমাধ্যমে তার বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়ানোর খবর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সফর স্থগিত হওয়া।

আরো পড়ুন:

জেরুজালেম পোস্টের দাবি, তাসনিমের প্রতিবেদনটি সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি পরোক্ষ দাবির ওপরও ভিত্তি করে তৈরি করা হয়েছে (যা রুশ সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়)। সেখানে দাবি করা হয় যে, ইরান নেতানিয়াহুর গোপন আস্তানায় বোমা হামলা চালিয়েছে এবং তার ভাই নিহত হয়েছেন। তাসনিম নিজেই অবশ্য উল্লেখ করেছে যে, এই জল্পনাটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

জেরুজালেম পোস্ট বলছে, বর্তমানে সহজলভ্য তথ্যগুলো এই গুজবের মূল ভিত্তিকেই ভুল প্রমাণ করে। নেতানিয়াহু ৭ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন এবং ইসরায়েলি সরকারের প্রধান পোর্টালে ৬ মার্চ তার বিয়ারশেবার একটি এলাকা পরিদর্শনের তালিকাও রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে স্বাধীন প্রতিবেদনগুলোও একইভাবে নেতানিয়াহুর জনসমক্ষে কার্যক্রমের কথা উল্লেখ করেছে, যার মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর সঙ্গে একটি ফোনালাপও অন্তর্ভুক্ত ছিল যা ৫ মার্চ দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত হয়।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়