ঢাকা     শনিবার   ০২ মে ২০২৬ ||  বৈশাখ ১৯ ১৪৩৩ || ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ছয় বারের এমপি মোসলেম উদ্দিন আর নেই

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২ মে ২০২৬   আপডেট: ১৭:০০, ২ মে ২০২৬
ছয় বারের এমপি মোসলেম উদ্দিন আর নেই

সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন ।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের ছয় বারের সংসদ সদস্য মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

আরো পড়ুন:

মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ আসন থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার (৩ মে) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাইস্কুল মাঠে ও বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

ঢাকা/মিলন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়