ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদের ছুটিতে যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ১০ মার্চ ২০২৬   আপডেট: ১৫:১৯, ১০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক

ফাইল ফটো

ঈদুল ফিতরের লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব তফসিলি ব্যাংক। সবমিলিয়ে টানা সাত দিন ছুটি পাচ্ছেন ব্যাংকগুলোর কর্মকর্তারা। তবে, কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পোশাক শিল্প খাতের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও কাস্টমস হাউজ এলাকায় লেনদেন করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট এন্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

আরো পড়ুন:

নির্দেশনায় বলা হয়েছে,  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তৈরিপােশাক খাতে নিয়োজিত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খােলা থাকবে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

আলোচ্য দিনগুলোতে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। দুপুর ১.১৫ টা থেকে ১.৩০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এদিকে, সমুদ্র/স্থল/বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথগুলো ঈদের দিন ব্যতীত সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।  সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

ঢাকা/নাজমুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়