দেড় হাজার লিটার তেল মজুত, জরিমানা ৫ হাজার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুত রেখে বাড়তি দামে বিক্রির দায়ে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার টুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
ইউএনও বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে টুলুর মোড়ে ব্যবসায়ী আসাদ আলীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, তিনি অভিনব কৌশলে অবৈধভাবে প্রায় দেড় হাজার লিটার তেল মজুত করে রেখেছেন এবং তা বেশি দামে বিক্রি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন—এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।”
ঢাকা/আরিফুল/রাজীব