ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারখানাটিতে অবৈধভাবে ভোজ্যতেল বোতলজাত করা হচ্ছিল, জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৬ এপ্রিল ২০২৬  
কারখানাটিতে অবৈধভাবে ভোজ্যতেল বোতলজাত করা হচ্ছিল, জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জালকুড়ি এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে ‘আবদুল্লাহ ফুড প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ এপ্রিল) র‍্যাব-১১, বিএসটিআই এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

আরো পড়ুন:

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে ভোজ্যতেল বোতলজাত করে বাজারে সরবরাহ করছিল। এছাড়া, নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের অভিযোগও পাওয়া গেছে।

অভিযান পরিচালনা করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিসা।

র‌্যাব জানায়, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়