ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর 

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৭, ২০ নভেম্বর ২০২৫  
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর 

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর করেন

নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা সদরের মডেল মসজিদের সামনে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে। তিনি শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চাচা হাসু শাহের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। মডেল মসজিদের সামনে তার পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে হোটেল থেকে পানি আনতে যান তার চাচা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো মোটরসাইকেটিকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মার্জিয়া। পরে উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন। 

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করেন।

ঢাকা/সিথুন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়