ঢাকা     রোববার   ০১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাইঘাটে পরিত্যাক্ত ভবনে মিলল পাওয়ার জেল ও ডেটোনেটর

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ১ ফেব্রুয়ারি ২০২৬  
কানাইঘাটে পরিত্যাক্ত ভবনে মিলল পাওয়ার জেল ও ডেটোনেটর

উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর।

সিলেটের কানাইঘাট উপজেলায় পরিত্যক্ত একটি ভবন থেকে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‌্যাব। এসব বস্তু উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকাজে নিয়োজিত বাহিনীটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে দিঘিরপাড় ইউনিয়নের ওই ভবন থেকে বস্তুগুলো উদ্ধারের কথা জানিয়েছেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ। 

আরো পড়ুন:

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কানাইঘাট থানাধীন দিঘিরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। তারা ভবনটিতে তল্লাশি চালায়। এক পর্যায়ে তিনতলা ভবনটির ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার হয়। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। 

র‌্যাব প্রাথমিকভাবে ধারণা করছে, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “আইনগত ব্যবস্থা নিতে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।”

ঢাকা/রাহাত/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়