ঢাকা     সোমবার   ২৩ মার্চ ২০২৬ ||  চৈত্র ১০ ১৪৩২ || ৩ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৬

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৩ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৩১, ২৩ মার্চ ২০২৬
নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, আটক ৬

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে নরসিংদী সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‍্যাব। সোমবার (২৩ মার্চ) সকালে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব সূত্র জানায়, হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি চক্র রোগীদের হয়রানি এবং অবৈধভাবে অর্থ আদায় করছিল বলে অভিযোগ ছিল রোগী ও স্বজনদের। রোগীদের নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

আরো পড়ুন:

আটককৃতরা হলেন- দত্তপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে শিবলু মিয়া (৪২), উত্তর কাউরিয়া পাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে আরমান (২৫), দত্তপাড়া এলাকার আলী মিয়ার ছেলে বাবু মিয়া (৩২), কাউরিয়ার পাড়া এলাকার সাত্তার মিয়ার ছেলে সজীব মিয়া (৩২), পশ্চিম কান্দা এলাকার মৃত নুরুল হকের ছেলে রানা মিয়া (৪২) এবং পূর্ব দত্তপাড়া এলাকার জগলুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।

র‍্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, “সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সেবা প্রাপ্তিতে যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে র‍্যাব নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে।”

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ঢাকা/হৃদয়/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়