ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, যুবক নিহত

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ২ ফেব্রুয়ারি ২০২৬  
নড়াইলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, যুবক নিহত

ফাইল ফটো

নড়াইলের নড়াগাতী থানার বেলেডাঙ্গা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ইউসুফ মোল্যা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

নিহত ইউসুফ মোল্যা একই গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন- ফিরোজ মোল্য ও আশরাফুল আলম।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউসুফ মোল্যার সঙ্গে তার চাচাতো ভাই আতাউর মোল্যার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে আজ সোমবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ মোল্যা, ফিরোজ মোল্যা ও আশরাফুল আলম আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ইউসুফ মোল্যাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহম্মেদ। আহত অন্য দুইজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত ইউসুফ মোল্যার মরদেহ তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়