ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬  
৩ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

সোনামসজিদ স্থলবন্দর। ফাইল ফটো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তিনদিন। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম এ তথ্য জানান। 

আরো পড়ুন:

তিনি জানান, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের কারণে এবং ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরে কোনো বাণিজ্যিক কার্যক্রম চলবে না। ছুটি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে পুনরায় বন্দরের সব কার্যক্রম আগের মতো সচল হবে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, সরকারের নির্দেশনা মোতাবেক বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে, বন্দরের বাণিজ্যিক কার্যক্রম তিনদিন বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন পারাপারের ক্ষেত্রে কিছুটা শিথিলতা থাকছে। এ বিষয়ে ইমিগ্রেশনের কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, “পাসপোর্টধারী যাত্রীদের চলাচল শুধুমাত্র ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। এছাড়া, বাকি দিনগুলোতে যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।”

ঢাকা/মেহেদী/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়