ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে ঢোকা তিন তরুণ থানায়

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০১:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে ঢোকা তিন তরুণ থানায়

সিলেটের মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ের প্রবেশের দায়ে আটক তিন তরুণ। ছবি: রাইজিংবিডি।

সিলেটের মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ের প্রবেশের দায়ে তিনজনকে থানায় নিয়ে গেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (১১ ফেব্রয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের থানায় নিয়ে যাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে মিরাবাজারের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিন তরুণকে ঢুকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা নিজেদের পর্যবেক্ষক বলে দাবি করলে স্থানীয়রা তাদের পুলিশের হাতে সোপর্দ করেন। 

ওসি জাকির বলেন, “জনগণের সন্দেহ হওয়ায় তারা ধরে তাদের আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা তাদের থানায় নিয়ে এসেছি। এখন ম্যাজিস্ট্রেটকে ফোন দিয়েছি। তিনি এসে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করবেন; কারণ তারা নাকি পর্যবেক্ষক পরিচয় দিয়েছেন। সেজন্য ম্যাজিস্ট্রেট পরবর্তীতে যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।”

তবে তাৎক্ষণিক থানায় নিয়ে যাওয়া তিনজনের পরিচয় সম্পর্কে কোনো তথ্য যাচাই করতে পারেননি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকা/মোসাইদ/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়