চট্টগ্রামের ১৬ আসনে ভোট পড়েছে ৩১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন।
চট্টগ্রাম মহানগরী ও জেলা মিলিয়ে ১৬টি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত ৩১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। জেলার সর্বত্র সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ জানান, দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ৩১ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোট পড়েছে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-২ আসনে ২২ শতাংশ, চট্টগ্রাম-৩ আসনে ৩৫ শতাংশ, চট্টগ্রাম-৪ আসনে ৩৮ শতাংশ, চট্টগ্রাম-৫ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৬ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-৭ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-৮ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৯ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১০ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-১১ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১২ আসনে সর্বোচ্চ ৮৮ শতাংশ, চট্টগ্রাম-১৩ আসনে ৩৯ শতাংশ, চট্টগ্রাম-১৪ আসনে ৪৪ শতাংশ, চট্টগ্রাম-১৫ আসনে ৪৯ শতাংশ এবং চট্টগ্রাম-১৬ আসনে ৩৯ শতাংশ ভোট পড়েছে।
ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশে ভোটগ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারি করছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।
ঢাকা/রেজাউল/বকুল