ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-৪

বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি ফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি ফল স্থগিত

আসলাম চৌধুরী। ফাইল ফটো

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনি ফলাফল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

উচ্চ আদালতের আপিল বিভাগে দায়ের করা একটি মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

কমিশনের আদেশে বলা হয়েছে, আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ-এর গত ৩ ফেব্রুয়ারি তারিখের আদেশের আলোকে নির্বাচনি এলাকা ২৮১ চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী জনাব মোহাম্মদ আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যথারীতি অংশগ্রহণ করতে পারবেন। তবে মাননীয় আপিল বিভাগে দায়েরকৃত সিপিএলএ চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোহাম্মাদ আসলাম চৌধুরীর নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা থাকায় তার ফলাফল স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। 

উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য আসলাম চৌধুরীর প্রাপ্ত ভোটের হিসাব প্রকাশ করা না হলেও ওই আসনের অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা যাবে। উল্লিখিত আসনে ভোটের বেসরকারি হিসাবে আসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিদের চেয়ে এগিয়ে রয়েছেন। 

ঢাকা/রেজাউল//

সর্বশেষ

পাঠকপ্রিয়