ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির মুশফিকুর রহমান

মুশফিকুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

আরো পড়ুন:

নির্বাচনের ১৩০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আতাউর রহমান সরকার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৮২ হাজার ৪৮০ ভোট। ফলে মুশফিকুর রহমান ৫১ হাজার ৩৩৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, কসবা উপজেলার ৮৫টি কেন্দ্র থেকে মুশফিকুর রহমান পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। একই সময়ে তার প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান সরকার পেয়েছেন ৫৮ হাজার ৩৫৪ ভোট।

অন্যদিকে আখাউড়া উপজেলার ৪৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে মুশফিকুর রহমান পেয়েছেন ৪৬ হাজার ২৪৭ ভোট। সেখানে আতাউর রহমান সরকার পেয়েছেন ২৪ হাজার ১২৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কসবা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৯ হাজার ৭০১, নারী ১ লাখ ৪৩ হাজার ৭৫৬ এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

আখাউড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৯৪৯, নারী ৬৬ হাজার ৪৯৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর ফলাফল চূড়ান্ত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়