পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের মোশাররফ বিজয়ী
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এবিএম মোশাররফ হোসেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে বারোটায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তাগন এ ফলাফল ঘোষণা করেন। তিনি পেয়েছেন ১২৩৩৩৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯৭৭৬ ভোট। ৫৩৫৫৯ বেশি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১১ দলীয় ঐক্যজোটের দেয়াল ঘড়ি প্রতীকের ডা. জহির উদ্দিন আহমেদ পেয়েছেন ১৪৬৩১ ভোট। তিনি বিজয়ী হওয়ার পর পরই নেতাকর্মীরা উচ্ছ্বাসে মেতে উঠেন।
এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১২৪২৩৪টি ও ‘না’ ভোট পড়েছে ৫৭৬৯৮টি।
ঢাকা/ইমরান/রাসেল