ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুর-৩, ৪ ও ৫ আসন

দুইটিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৪:৫১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
দুইটিতে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩, ৪ ও ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুইটিতে বিএনপি এবং একটিতে জামায়াত প্রার্থী জয়লাভ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফলাফল ঘোষণা কেন্দ্র থেকে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৬ হাজার ৭৬১ ভোট পেয়েছেন।

গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবি দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৯১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে ৮৭ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়