নড়াইলের একটিতে বিএনপি ও অপরটিতে জামায়াত জয়ী
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইল-১ আসনে বিএনপির জেলা শাখর সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম ও নড়াইল-২ আসনে অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বিজয়ী হয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি সংসদীয় আসনে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তাদের মধ্যে নড়াইল-১ আসনে বিএনপির নড়াইল জেলা শাখর সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত ৩টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও নড়াইল জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম।
নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে ১১২টি কেন্দ্রে ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে ভোট দিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন।
নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে বহিষ্কৃত) আলহাজ মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। এ আসনে ধানের শীষের
প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট।
ঢাকা/শরিফুল/মাসুদ