ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ১৩ ফেব্রুয়ারি ২০২৬  
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন 

গাজীপুর মহানগরীর আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে৷ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মহানগরীর আমবাগ ঈদগাঁ মাঠের পাশে বেশ কয়েকটি গোডাউন রয়েছে। রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি গোডাউনে আগুন দেখা যায়৷ ওই আগুন মুহূর্তের মধ্যে পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে৷ প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে৷ এদিকে খবর পেয়ে কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ ওই গোডাউনে আশপাশে বেশ কয়েকটি গোডাউন রয়েছে। এ সকল গোডাউনে লাখ লাখ টাকার ঝুট মজুত রয়েছে।

আরো পড়ুন:

কোনাবাড়ি মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, তারা সাড়ে ৭টার পর আগুন লাগার খবর পান। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়