ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনা কবলিত বাস
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকরি রাইস মিলের সামনে দুর্ঘটনার শিকার হন তারা।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি জানান, ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে সেনাবাহিনীর সার্জেন্টে ছিলেন। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় এক পথচারী মারা গেছে বলেও জানান তিনি।
ঢাকা/মিলন/মাসুদ