ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পতাকা উত্তোলনের পর কুড়িগ্রাম জেলা আ.লীগ কার্যালয়ের বেড়া ভাঙচুর

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
পতাকা উত্তোলনের পর কুড়িগ্রাম জেলা আ.লীগ কার্যালয়ের বেড়া ভাঙচুর

কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে, সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে টিনের বেড়ায় আওয়ামী লীগের ব্যানার লাগিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বিভিন্ন স্লোগান দেন।

আরো পড়ুন:

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নগরজুড়ে উত্তেজনা শুরু হয়। দুপুরে একদল ছাত্র-জনতা সেখানে উপস্থিত হয়ে আ.লীগ কার্যালয়ের ভাঙা টিনের বেড়া পুনরায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, “প্রশাসনের নীরব ভূমিকার কারণে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ব্যানার টানানো, পতাকা উত্তোলন ও স্রোগান দেওয়ার সাহস পায়। আ.লীগ কার্যালয়ের ওই জায়গায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।”

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “এ বিষয়ে কিছু জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/বাদশা/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়