ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, গ্রেপ্তার ৫

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
দিনাজপুরে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, গ্রেপ্তার ৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুরের পার্বতীপুরের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় দলটির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন (৭০), সাবেক সভাপতি ডা. সাজ্জাদ হোসেন (৫৫), সদস্য গৌরাঙ্গ সরকার (৫৭), বাবলু হোসেন (৫৬) এবং মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তোজাম্মেল হক (৫০)।

আরো পড়ুন:

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রায় শতাধিক নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে সেখানে অবস্থান নেন। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কার্যালয়ের সামনে মিছিল করা হয়। পরে দলীয় কার্যালয়ের অবস্থানকালে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পার্বতীপুর থানার ওসি এম এ ফারুক বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়