ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলগামী শিশু নিহত, সড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলগামী শিশু নিহত, সড়ক অবরোধ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী বাজারে বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রেখেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় আমতলী বাজারে মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহত শিশু জুনাইদ (৯) চিরিরবন্দর উপজেলার ১৩ মাইল এলাকার বাসিন্দা। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী।

জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে ব্যাটারিচালিত একটি ভ্যানে করে ৪ জন শিশু স্কুলে যাচ্ছিল। মোল্লা গোল্ডেন হোপ প্রি-ক্যাডেট স্কুলের সামনে এনে পৌঁছালে ভ্যানটি স্কুলের দিকে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী আহাদ এন্টারপ্রাইজ ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে শিশু জুনাইদ নিহত হয়। এ সময় ভ্যানে থাকা তিন ছাত্র ও চালক আহত হয়। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি তরা হয়েছে।

এই ঘটনায় ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ রাস্তার উপরে বসে অবরোধ শুরু করেছে। তারা স্কুলের সামনে মহাসড়কে স্প্রিড ব্রেকারের দাবি জানিয়েছে। অবরোধের কারণে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটক পড়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাজ করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা/মোসলেম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়