ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইল বার নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের জয়

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
টাঙ্গাইল বার নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের জয়

সভাপতি মোনায়েম হোসেন খান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান

টাঙ্গাইল জেলা আ্যাডভোকেট বার সমিতি-এর নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদেই জয়লাভ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন ফলাফল ঘোষণা করেন।

আরো পড়ুন:

সভাপতি পদে মোনায়েম হোসেন খান (আলম) এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সাইদুর রহমান (স্বপন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল গণি আলরুহী ও মির্জা আরিফ ইখতিয়ার (খোকন), যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ তাজউল ইসলাম, লাইব্রেরি সম্পাদক পদে শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে খন্দকার আসাদুজ্জামান নির্বাচিত হন। ক্রীড়া সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জসীম উদ্দিন।

নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. মাহবুবুর রহমান, আব্দুর রহমান, মিতু কর, শফিকুল ইসলাম, মো. সোলায়মান হায়দার ও জন জেত্রা।

নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে সমিতির নতুন নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পথ প্রশস্ত হলো।

ঢাকা/কাওছার/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়