ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরসিবির জয়ে নাচে মাতলেন বিরাট-আনুশকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ১ জুন ২০২৬   আপডেট: ১৫:২৫, ১ জুন ২০২৬
আরসিবির জয়ে নাচে মাতলেন বিরাট-আনুশকা

আইপিএলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। শিরোপা উদযাপনের সেই মুহূর্তে স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে নাচতে দেখা গেছে বিরাট কোহলিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের উদযাপনের ছবি ও ভিডিও।

আরো পড়ুন:

আইপিএলের টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মেতে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ২০২৫ সালে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয়ের পর ২০২৬ সালেও শিরোপা ধরে রেখেছে দলটি। আর এই জয়ের পর দলের উদযাপনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, আরসিবির খেলোয়াড়, কোচিং স্টাফ ও দলের অন্য সদস্যদের সঙ্গে আনন্দে নাচছেন বিরাট ও আনুশকা। ফ্র্যাঞ্চাইজিটির আরেকটি ঐতিহাসিক সাফল্য উদযাপনে তারা ছিলেন বেশ উচ্ছ্বসিত।

উদযাপনের বিশেষ একটি মুহূর্ত আনুশকা শর্মা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেন। সেখানে বিরাট কোহলির একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “একবার দারুণ লেগেছিল, আমরা সেটা দুবার করলাম।” এই বার্তার মাধ্যমে আরসিবির টানা দুইবার আইপিএল জয়ের আনন্দই প্রকাশ করেছেন তিনি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, আরেকটি স্মরণীয় মৌসুম শেষে জয়ের আনন্দে ভাসছেন বিরাট কোহলি। আনুশকা ছবিটি আরসিবির রঙে সাজিয়ে পোস্ট করেন।

এদিকে উদযাপন অনুষ্ঠানে আনুশকাকে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে এবং নাচতে দেখা যায়। দলের বড় অর্জনের এই মুহূর্তটি উপভোগ করেন তিনি।

আইপিএল ২০২৬-এর ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে শিরোপা জেতে আরসিবি। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিরাট কোহলি। ট্রফি জয়ের পর তাকে বেশ আবেগপ্রবণও দেখা যায়। বিজয় উদযাপনের অনেক ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। উদযাপনের সময় অনুষ্কার পরনে ছিল সাদা টপ ও নীল রঙের পোশাক। তার গলায় তুলসীর মালাও দেখা গেছে।

বিরাট কোহলির ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই তার অন্যতম বড় সমর্থক আনুশকা শর্মা। গুরুত্বপূর্ণ এই মুহূর্তেও তিনি ছিলেন স্বামীর পাশে। উদযাপনের বিভিন্ন অকপট মুহূর্ত দ্রুতই ভক্তদের নজর কাড়ে। অনেকেই তাদের ক্রীড়া ও বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে উল্লেখ করেছেন।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়