ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ চাঁদ দেখা গে‌লে কাল রোজা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬  
আজ চাঁদ দেখা গে‌লে কাল রোজা

১৪৪৭ হিজ‌রি স‌নের প‌বিত্র রমজান মা‌সের চাঁদ দেখা গে‌লে বাংলা‌দে‌শে আগামীকাল বৃহস্প‌তিবার থে‌কে শুরু হ‌বে রোজা। 

সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। প‌বিত্র রমজান মা‌সের চাঁদ দেখা গে‌ছে কিনা তা জান‌তে বৈঠ‌কে বস‌বে জাতীয় চাঁদ দেখা ক‌মি‌টি। 

আরো পড়ুন:

বুধবার বাদ মাগ‌রিব ইসলা‌মিক ফাই‌ন্ডেশ‌নের বায়তুল মোকাররম সভাক‌ক্ষে এই বৈঠক অনু‌ষ্ঠিত হ‌বে। বৈঠ‌কে সভাপ‌তিত্ব কর‌বেন নতুন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়‌কোবাদ। 

রমজান মা‌সের চাঁদ দেখা গে‌লে সং‌শ্লিষ্ট এলাকার ডি‌সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা ইসলা‌মিক ফাউন্ডেশ‌নে জানা‌নোর জন‌্য অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে। 

আজ চাঁদ দেখা গে‌লে কাল থে‌কে শুরু হ‌বে রোজা। বাদ এশা তারা‌বিহ নামাজ ও শেষ রা‌তে সাহ‌রি গ্রহ‌ণের মধ‌্যদি‌য়ে রোজা শুরু হ‌বে।  

এদিকে, আজ রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে বৃহস্পতিবার রোজা শুরু হবে। বৃহস্পতিবার রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত, নাজাতের দ্বার উন্মোচিত করে আবারো হা‌জির হ‌য়ে‌ছে মা‌হে রমজান। মা‌হে রমজান তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। মুসলিম উম্মাহর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত  ও সংস্কৃতিতে বৈপ্লবিক পরিবর্তন সাধন করে এই মা‌হে রমজান। এই মা‌সে মহান আল্লাহ শয়তান‌কে শৃঙ্খ‌লিত ক‌রে রা‌‌খে। মুসলিম উম্মাহর গুনাহ মাফের মোক্ষম হাতিয়ার হলো রমজান। 

রমজানকে তাকওয়া ও আত্মশুদ্ধির মাস হিসেবে কুরআন ও হাদিসের উল্লেখ করা হয়৷ আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।” (সুরা বাকারা আয়াত-১৮৩)। 

প‌বিত্র রমজা‌নের এবাদত ব‌ন্দে‌গির সাওয়াব অপরিসীম। স্বয়ং আল্লাহ রোজার প্রতিদান দে‌বেন।  

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়