ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সব ম্যাচ জিতে পরের রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
সব ম্যাচ জিতে পরের রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সি গ্রুপ থেকে সবকটি ম্যাচ জিতে সুপার এইটে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টানা তিন ম্যাচ জিতে আগেই শেষ আট নিশ্চিত করেছিল তারা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ইতালিকে হারিয়েছে ৪২ রানের ব্যবধানে।

ইডেন গার্ডেন্সে উইন্ডিজ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ১৮ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট হয় ইতালি।

আরো পড়ুন:

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইতালি। ৭৮ রানে হারায় ৫ উইকেট। আর ১২৩ রানে হয় অলআউট।

ব্যাট হাতে ইতালির বেন মেনান্তি ২ চার ও ১ ছক্কায় করেন ২৬ রান। জেজে স্মুতস করেন ৩ চারে ২৪ রান। এছাড়া অ্যান্থনি মোসকা ১৯ ও গ্রান্ট স্তিওয়ার্ত ১২ রান করেন।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৪ ওভারে ৩০ রানে ৪টি উেইকেট নেন। ম্যাথিউ ফোর্ড ৪ ওভারে ১৯ রানে নেন ৩টি উইকেট। আর গুদাকেশ মোতি ৪ ওভারে ২৪ রানে শিকার করেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়