ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোপের ব্যাটে ইতালিকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
হোপের ব্যাটে ইতালিকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল উইন্ডিজ

বিশ্বকাপের সুপার এইট আগেই নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবুও ‘সি’ গ্রুপে তাদের একটি ম্যাচ বাকি রয়েছে। আনুষ্ঠানিকতার সেই ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইতালির মুখোমুখি হয়েছে উইন্ডিজ।

ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শেই হোপের ব্যাটে ভর করে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেছে। জিততে ইতালিকে করতে হবে ১৬৬ রান।

আরো পড়ুন:

অধিনায়ক হোপ ৪৬ বলে ৬টি চার ও ৪ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন। তিনি ছাড়া আরও তিনজন ব্যাটসম্যান  দুই অঙ্কের কোটায় রান পেয়েছেন। তার মধ্যে রোস্টন চেজ ও শেরফান রাদারফোর্ড ২৪টি করে রান করেন। আর ম্যাথিউ ফোর্ড করেন অপরাজিত ১৬ রান।

বল হাতে ইতালির ক্রিশান কালুগামাগে ৪ ওভারে ২৫ রানে ২টি উইকেট নেন। বেন মানেন্তি ৪ ওভারে ৩৭ রানে নেন ২টি উইকেট।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়