ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রমজানে ইবিতে রোজাদার শিক্ষার্থীদের পাশে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬  
রমজানে ইবিতে রোজাদার শিক্ষার্থীদের পাশে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’

পবিত্র মাহে রমজান উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী বিনামূল্যে সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।

আরো পড়ুন:

সংগঠন সূত্রে জানা যায়, সাহরির ক্ষেত্রে প্রতিটি হলের ডাইনিং ম্যানেজারের কাছে সংরক্ষিত নির্দিষ্ট খাতায় শুধু টোকেনের মূল্য, তারিখ ও স্বাক্ষর দিলেই শিক্ষার্থীরা সাহরি সংগ্রহ করতে পারবেন। এ জন্য কোনো ব্যক্তিগত পরিচয় উল্লেখের প্রয়োজন হবে না।

অন্যদিকে, ইফতার আয়োজন করা হবে সেন্ট্রাল ফিল্ডে, যেখানে সবাই একসঙ্গে বসে ইফতার করবেন। ছাত্রীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও রাখা হবে।

প্রকল্পটির অর্থায়ন সম্পর্কে জানা গেছে, সংগঠনের নিজস্ব তহবিল এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তবে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজন অনুযায়ী ক্রাউড ফান্ডিংয়ের উদ্যোগ নেওয়ার প্রয়োজন হতে পারে।

এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “পবিত্র মাহে রমজান উপলক্ষে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে আমরা বিনামূল্যে সাহরি ও ইফতার প্রজেক্ট চালু করেছি। আশা করি, এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন। রমজানে রোজাদার ভাইবোনদের জন্য এটি আমাদের ছোট্ট প্রচেষ্টা।”

প্রকল্পটি চালুর আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এ কার্যক্রম শুরু হচ্ছে।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়