ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৬
কুষ্টিয়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত ৫

দুর্ঘটনাকবলিত অটোরিকশা

কুষ্টিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী এবং দুজন পুরুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহতরা হলেন- আমেনা খাতুন, কমেলা খাতুন, জাকারিয়া এবং আশরাফুল ইসলাম ও তার স্ত্রী শিরিনা খাতুন। সবার বাড়ি কুষ্টিয়ার খাজানগর এলাকায়।

স্থানীয়রা জানান, অটোরিকশাটি কুষ্টিয়া শহরের কবুরহাট থেকে বাইপাস সড়ক হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ বলেছেন, “দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/কাঞ্চন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়