ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। ছবি: পিএমও ফেসবুক পেজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন তিনি।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেন।

আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন। খবর বাসসের।
 

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়