ঢাকা     শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: ববি হাজ্জাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬  
শিক্ষা খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, “বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।”

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

তিনি বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার ভিত্তি দৃঢ় করতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “জাতির অগ্রগতি নির্ভর করে দুর্নীতিমুক্ত, নৈতিক ও সুশাসনভিত্তিক ভিত্তির ওপর। দায়িত্বশীল ও সততার সঙ্গে কাজ করলে দেশের ভিত্তি আরো শক্ত হবে। শিক্ষা ক্ষেত্রে তিনি তিনটি গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করেন কারিকুলাম, কার্যকর শ্রেণিকক্ষ পরিবেশ এবং ধারাবাহিকতা।”

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সভাপতিত্ব করেন এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়