নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার (আঞ্চলিক) কার্যালয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আলীমের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পতাকা উত্তোলন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী আলীম বলেন, “একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জয় বাংলা স্লোগানে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছি। এ ঘটনায় যদি আমার ফাঁসিও হয়, তাতেও আপত্তি নেই।”
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে, কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে কার্যালয়টি বন্ধ আছে।
ঢাকা/শরিফুল/রাজীব